দর্শনা সীমান্তে বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৫১
গত বুধবার সন্ধ্যায় দর্শনা নিমতলা সীমান্ত থেকে বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। 
 
পারিবারিক সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় সীমান্তের মনোহরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে লিয়াকত (৩০) নিমতলা সীমান্তের ৭৪ নম্বর মেইন পিলারের কাছে ঘাস কাটার জন্য দর্শনা সীমান্তের বিপরীতে গেলে বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে ধরে নিয়ে যায়। 
 
দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, বিষয়টি আমি শুনেছি। বিএসএফ’র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।