বিলিয়নিয়ারদের নতুন রাজধানী বেইজিং

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩০
চীনের রাজধানী বেইজিং প্রথম বারের মতো বিলিয়নিয়ারের সংখ্যায় নিউইয়র্ককে পেছনে বলে জানিয়েছে চীন ভিত্তিক ফার্ম হুরুন। দেশটির রাজধানীতে এখন ১০০ জন শতকোটি ডলারের মালিকের বসবাস, নিউইয়র্কে যার সংখ্যা ৯৫।
 
হুরুন এর বৈশ্বিক ধনীদের শহরের এই তালিকায় চীনের বাণিজ্যিক শহর সাংহাই পঞ্চম স্থান দখল করেছে। গত বছরের তুলনায় এই বছরে ৩২ জন বিলিয়নিয়ার যোগ হয়েছে, যেখানে নিউইয়র্কে এই সংখ্যা মাত্র চারজন বৃদ্ধি পেয়েছে। তবে শীর্ষ ১০ ধনীর তালিকায় এখনো আমেরিকানদেরই দাপট। হুরুনের তালিকায় শীর্ষ ধনী বিল গেটস, তার সম্পদের পরিমাণ ৮০ বিলিয়ন ডলার। এরপরেই রয়েছেন ৬৮ বিলিয়ন ডলার নিয়ে ওয়ারেন বাফেট। চীনের সবচেয়ে ধনী ব্যক্তি ওয়াং জিয়ালিনের সম্পদের পরিমাণ ২৬ বিলিয়ন ডলার। তবে তিনি শীর্ষ দশ ধনীর তালিকায় নেই। বিশ্বজুড়ে এখন বিলিয়নিয়ারের সংখ্যা ২ হাজার ১শ৮৮ জন যা একটি নতুন রেকর্ড।
 
চীনে সব মিলিয়ে এই বছর ৯০ জন বিলিয়নিয়ার যোগ হয়ে মোট সংখ্যা দাড়িয়েছে ৫৬৮। মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ৫৩৫। চীনের বিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ ১.৪ মিলিয়ন মার্কিন ডলার যা অস্ট্রেলিয়ার জিডিপির সমান। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে আসলেও চীনের বিলিয়নিয়ারদের সম্পদে তার প্রভাব পড়েনি। বিবিসি।