অগ্রজদের কাছে আমাদের দাবী অনেক : শিমুল খান

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ০০:৫৯
 
একটু একটু করেই নিজের একটা পাকাপোক্ত অবস্থান তৈরি করেছেন অভিনেতা শিমুল খান। চলচ্চিত্রে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে পরিচিত এখন তিনি। সম্প্রতি বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন শিমুল খান।
তবে উল্লেখ করার মতো ছবির নাম শুনতে চাইলে শিমুল খান বললেন তার ‘শেষ প্রহর’ ছবিটির কথা।
 
‘শেষ প্রহর’ ছবিটি মূলত ছিটমহল বাসীর অন্তর্গত দুঃখ বেদনার গল্প নিয়ে তৈরি। এইচ আর হাবিব পরিচালিত এই ছবি প্রসঙ্গে শিমুল খান বলেন, ‘আসলে এখন আমরা যখন চলচ্চিত্রে কাজ শুরু করেছি, তখন গোটা চলচ্চিত্র শিল্প এক কঠিন পরীক্ষার ভেতর দিয়ে সময় পার হচ্ছে। সেই সংকটের ভেতরে আমরা নিজেদের অভিনয় প্রেম থেকেই ছবি করার চেষ্টা করে যাচ্ছি। শেষ প্রহর ছবিটিও আমার তেমনই ভালো লাগার একটি চলচ্চিত্র।’
IMG0
 
উল্লেখ্য, শিমুল খান নিয়মিত কমার্শিয়াল চলচ্চিত্রে এন্টি হিরো হিসেবে জনপ্রিয় নাম। নতুনদের সুযোগ ও অভিনয়ে পেশাদারিত্ব প্রসঙ্গে খানিক আক্ষেপ করেই বললেন শিমুল খান বললেন, ‘একটা বিষয় খুবই পীড়া দেয় আমায়, তা হলো সিনিয়ররা অনেকেই সহজে তার অনুসারী নতুন কাউকে প্রমোট করতে চান না। এমনকি কোথাও যে একটু তারা এপ্রিশিয়েট করবেন। সেটিও বলেন না। অথচ অগ্রজদের কাছে আমাদের দাবী অনেক।’
এরপরও শিমুল নিজের আত্মপ্রত্যয় থেকে যে অভিনয়ের প্রশ্বস্ত পথে হাঁটতে শুরু করেছেন। তা থেকে পিছু হটতে বা মাঝপথে থেমে যেতে আসেন নি।’
 
শিমুলের হাতে এখন হাফ ডজণ ছবি রয়েছে। বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করেই নিজেকেই ভাঙছেন প্রতিনিয়ত। শিমুলের কথায়, ‘চলচ্চিত্রের এই বৈরি হাওয়ার ভেতরেই নিজেকে প্রতিষ্ঠিত করবেন, সে আত্মবিশ্বাস রয়েছে তার।’

উল্লেখ্য, শিমুলের ‘শেষ প্রহর’ ছবিতে সাথে অভিনয় করেছেন চলচ্চিত্রের দুই গুণী অভিনেত্রী মৌসুমী হামিদ ও জান্নাতুল পিয়া।’