অমর একুশে গ্রন্থমেলায় ইডটকো'র নেটওয়ার্ক সেবা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫২

অমর একুশে গ্রন্থমেলায় আগত মোবাইল ফোন গ্রাহকদের নেটওয়ার্ক পরিষেবা নিরবিচ্ছন্ন করতে মেলা প্রাঙ্গনে টেলিকম অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো সেল অন হ্ইুলস (কাউ) স্থাপন করেছে।
 
মেলার শুরুর দিন পয়লা ফেব্রুয়ারি থেকে তারা এ সেবা দিচ্ছে। ভাষার মাসে বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী মেলায় সেল অন হুইলস (এক ধরণের মোবাইলফোন টাওয়ার) মোবাইলফোনের গ্রাহক সেবা দেয়া অব্যাহত থাকবে। মূলত মোবইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের গ্রাহকরা এখান থেকে নেটওয়ার্ক সুবিধা পাবেন।
 
পরিবেশ বান্ধব টেলিকম প্রযুক্তির ব্যবহারে ই-ডটকো নতুন উদ্ভাবনী সেবা নিয়ে আসছে। ই-ডটকো মনোপোল টাওয়ার, ক্যামোফ্লেজ টাওয়ার এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন ইকো সেন্টারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাইটগুলোর রিয়েল টাইম মনিটরিং উপস্থাপন করা হয়।
 
মনোপল টাওয়ার নগরের বাইরে বিশেষত গ্রামাঞ্চলে জমি সাশ্রয় করতে সহায়ক। সিটি টাওয়ার- ক্যামোফ্লেজ টাওয়ার হিসেবে পরিচিত বহুমুখী এ পণ্যটি শপিং মলের মধ্যে অবস্থিত এলইডি স্ক্রিনের মত আশেপাশের পরিবেশের সাথে মিলে নগরের সৌন্দর্য রক্ষা করে।
 
ইকো সেন্টারের মাধ্যমে সেবা গ্রহীতা প্রতিষ্ঠান যে কোনো স্থান থেকে তার পরোক্ষ অবকাঠামোর তথ্য পাওয়া এবং দ্রুততম সময়ে সমস্যার সমাধান করতে পারছে। ইকো সেন্টার মোবাইলফোন টাওয়ার পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ, তথ্য প্রদান, সংকেত দেয়াসহ পরোক্ষ অবকাঠামো সেবার সমস্যার তথ্য ও সমাধান দিচ্ছে।
 
অমর একুশে গ্রন্থমেলায় সেল অন হুইলস স্থাপন প্রসঙ্গে ই ডটকো'র ব্যবস্থাপনা পরিচালক ড্যারেল বলেন, ভাষার প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশের মানুষের প্রাণের উৎসবে আগত গ্রাহকদের নিরবিচ্ছন্ন ভয়েস ও ডেটা সুবিধা নিশ্চিত করছে। সেল অন হুইলস শেয়ার করে ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত হলে সামনের বছরগুলোতে আমরা সব অপারেটেরের গ্রাহকদের সেবাটি দিতে পারবো।' তিনি বলেন, বিনামূল্যে  সেবাটি দিচ্ছে ই ডটকো।