লিবিয়ায় আইএস এর হামলায় নিহত ১৭

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৫
লিবিয়ায় সাবর্থ শহরে আইএস এর হামলায় ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। বুধবার আইএস সদস্যরা শহরে প্রবেশ করে ১১ নিরাপত্তাকর্মীর শিরশ্ছেদ করেন এবং পালিয়ে আসার আগে আরও ছয়জনকে হত্যা করে।
 
লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে ত্রাস সৃষ্টি করছে আইএস। শহরের মেয়র হুসাইন আল তোয়াদি রয়টার্সকে বলেন, সংঘর্ষে ছয়জন স্থানীয় নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এছাড়া শিরশ্ছেদ করেছে ১১ নিরাপত্তকর্মীর। রয়টার্স