সীমা খানের অ্যালবাম ‘যাক উড়ে যাক’

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৩

অগ্নিবীণার ব্যানারে বাজারে আসছে প্রবাসী সংগীত শিল্পী সীমা খানের অ্যালবাম ‘যাক উড়ে যাক’। শনিবার বিকালে রাজধানীর বেইলি রোডের ক্যাফে থার্টি থ্রিতে এক জমকালো আয়োজনে অ্যালবামটির মোড়ক উম্মোচন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এর উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া জি-সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভুঁইয়াসহ সঙ্গীত ভুবনের জনপ্রিয় ও গুণী ব্যক্তিত্ব্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
 
অ্যালবামটিতে আটটি গান রয়েছে। এর মধ্যে দুটি দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার ও নাসিম আলী খান। আহমেদ রাজীব এবং ফুয়াদ আল মুক্তাদিরের সুরে এই অ্যালবামে নানা বৈচিত্রের দারুণসব গান গেয়েছেন সীমা খান।

সীমা খান উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন উস্তাদ জাকির হোসেন, উস্তাদ আক্তার সামদানীর কাছে। নজরুল সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন খালিদ হোসেনের কাছে। দেশাত্মক বোধক ও আধুনিক সঙ্গীতেও পারদর্শী হোয়ে ওঠেন তিনি।

১৯৮৯ সালে আমেরিকা যান তিনি। ব্লুমিংটন ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে ব্যচেলারস ডিগ্রী করা সীমা খান প্রথমে টেক্সাসের এক মিডিল স্কুলে ও পরে ভার্জিনিয়রা এক এলিমেন্টারী স্কুলে শিক্ষিকা হিসাবে কাজ শুরু করেন। তার পর যোগ দিলেন ইউএস ফেডারেল গর্ভমেন্টে। প্রথমে স্টেট ডিপার্টমেন্ট, তারপর ডিফেন্স ইউনিভার্সিটি। গত নয় বছর ধরে কাজ করছেন ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন বা এফ এ এ-তে প্রোগ্রাম ম্যনেজার হিসাবে।


তিনি ফেয়ারফ্যাক্সের জর্জ মেসন বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারডাকশনাল ডিজাইন অ্যান্ড ডেভেলপেমন্ট বিষয়ে মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন। এর পর ওয়াশিংটনের ক্যাপেলা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন পিএইচডি।