নাইজেরিয়ায় বোকো হারামের হামলা পরিকল্পনা ব্যর্থ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৯
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় দিকওয়া শহরে একটি উদ্বাস্তু শিবিরে বোকো হারামের হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে দেশটির সৈন্যরা। বুধবার রাতে এক বিবৃতিতে সেনা মুখপাত্র কর্ণেল সানি উসমান বলেন, ‘সকল লক্ষণ জানা যায়, দিকওয়ায় অবস্থিত এ শিবিরে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টির লক্ষ্যে সন্ত্রাসীরা এ স্থানে হামলার পরিকল্পনা করে।
 
তিনি জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের চূড়ান্তভাবে পরাস্থ করে। এতে ২৬ জঙ্গি নিহত হয়। নিরাপত্তা বাহিনী ঘটনা স্থল থেকে অনেক আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে।
 
তিনি আরো জানান, সেখানে বোকো হারামের বিরুদ্ধে যুদ্ধে এক সৈন্য ও সামরিক বাহিনীকে সহযোগিতা করা স্থানীয় এক লোক নিহত হয়েছে। এএফপি