গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার স্থানীয় সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, ডা. ইউনুস আলী সরকার এমপি, আবুল কালাম আজাদ এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মাহামুদ হাসান রিপন, প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর প্রধান, গাইবান্ধা পৌর মেয়র জেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামছুল আলম হিরু।
