শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরানের পার্লামেন্ট নির্বাচন।প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার এবারের নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
পার্লামেন্টের ২৯০টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬ হাজার ২২৯ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৫৮৬ জন। ভোটগ্রহণ শুরুর ২৪ ঘণ্টা আগে বৃহস্পতিবার সকাল ৮টায় নির্বাচনি প্রচার শেষ হয়েছে।
ইরানের সব রাজনৈতিক ও ধর্মীয় নেতারা ভোটকেন্দ্রগুলোতে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। নির্বাচনের
আগে বুধবার এক ভাষণে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ভোট প্রদানের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
এছাড়া দেশের ভবিষ্যত গড়ার লক্ষ্যে নির্বাচনে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।
