২৫ ফেব্রুয়ারি জাতীয় শোক দিবস পালনের দাবি কল্যাণ পার্টির

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ২২:১৬
২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস পালনের আহ্বান জানিয়েছে কল্যাণ পার্টি। বৃহস্পতিবার কল্যাণ পার্টির মহানগর কার্যালয়ে পিলখানা ট্রাজেডিতে নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
 
সভায় প্রধান অতিথির বক্তব্যে কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান বলেন, ২৫ ফেব্রুয়ারি ২০০৯ পিলখানা বিদ্রোহে সেনাবাহিনী ও তৎকালীন বিডিআরের মতো ২টি গুরুত্বপূর্ণ বাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল। ওই দিন বিডিআর সদস্যদের হাতে সেনাবাহিনীর ৫৭ জন কর্মকর্তা শহীদ হন। একই সঙ্গে বিদ্রোহে জড়িত থাকায় কয়েক হাজার বিডিআর সৈনিকদের বিরুদ্ধে মামলা হওয়ায় বিচারের সম্মুখীন ও চাকরিচূত্য হওয়ায় তাদের পরিবার পরিজন আজ পথে বসেছে। পিলখানায় যে নারকিয় হত্যাকাণ্ড হয়েছিল তার পেছনে দেশি এবং বিদেশি অপশক্তি জড়িত কিনা খতিয়ে দেখতে হবে। ২৫ ফেব্রুয়ারি জাতীয়ভাবে শোক দিবস পালনের দাবি জানান তিনি।
 
মহানগর সভাপতি আলী হোসেন ফায়েজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য  আজাদ মাহবুব, ভাইস চেয়ারম্যান বেনী আমিন, সাহিদুর রহমান তামানা, সৈয়দ মুহা: নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল, দপ্তর সম্পাদক আল আমিন ভুইয়া রিপন আন্তার্জাতিক সম্পাদক মনিরুল ইসলাম, আইন সম্পাদক মুবিনুল হক, ডক্টর আনোয়ার হোসেন, মহানগর প্রচার সম্পাদক নাসিমূল গনি মামুম, নগর অর্থ সম্পাদক ফজলূর রহমান প্রমুখ।