সীমান্তে বেলজিয়ামের চেকপোস্ট বসানো নিয়ে সমালোচনা করলো ফ্রান্স

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ২২:১৬
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনোভা বৃহস্পতিবার ক্যালেই’য়ের ‘জঙ্গল’-এ অবস্থিত ক্যাম্প থেকে অভিবাসী আগমন ঠেকাতে ফ্রান্স সীমান্তে বেলজিয়ামের চেকপোস্ট বসানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।
 
অভিবাসী সংকট তীব্র হওয়ার প্রেক্ষাপটে এ সংকট নিয়ে নিয়ে ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করতে ব্রাসেলস আগমনের পর ক্যাজেনোভা বলেন, 'এ এক অদ্ভুত সিদ্ধান্ত, ঠিক যেমনটি এর উদ্দেশ্য।' এএফপি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।