চীনের চংকিং এলাকায় মহাসড়কে গাড়ির ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, শুক্রবার মহাসড়কে একটি গাড়ি আরেকটি গাড়িতে ধাক্কা দেয়। এতে ওই গাড়িটি দুর্ঘটনায় কবলিত হয়। ঘটনাস্থলেই মারা যান দুইজন, আহত হয়েছেন আরও ১৩ জন।
এ ঘটনায় মহামড়কে ৩৮টি যানবাহন এলামেলোভাবে স্তুপের মতো পড়ে আছে। ওই সড়কে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
