সম্পূর্ণ ভিন্ন এক ভুবনে সানি লিওন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৩৩
এক সময় নীল ছবির দুনিয়ায় দাপিয়ে বেড়িয়েছেন। এরপর প্রবেশ করেন বলিউডে। এখানেও নিজের জন্য এলাদা একটা অবস্থান তৈরি করে নিয়েছেন। এবার ‘তিনি’ সম্পূর্ণ ভিন্ন অন্য ভুবনে নাম লেখালেন।
 
বলছি সানি লিওনের কথা, বেবি-ডল এবার ক্রিকেট টিমের মালকিন হয়েছেন। বিসিএলে চেন্নাইয়ের হয়ে ‘চেন্নাই সোয়েগার’ নামে একটি টিম কিনেছেন।
 
সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত বিসিএলে সানির দলে কারা থাকবেন? শোনা যাচ্ছে, তার পতাকা তলে সংগ্রাম সিংহ ও মৌনি রায়ের মতো অভিনেতারা রয়েছেন।
 
কিন্তু হঠাৎ বিসিএলে দল কিনলেন কেন সানি লিওন? এ প্রশ্নের জবাবে সানি বলেন, ‘আমি ছোটবেলা থেকে খেলাধুলা পছন্দ করি। ফুটবল আমার পছন্দের খেলা। ছোটবেলায় আমি ফুটবলও খেলেছি।’
 
শুধু ফুটবল নয়, ভলিবল, বাস্কেটবলও খেলেছেন সানি। সানি বলছেন, ‘ক্রিকেট ভালবেসে বড় হয়েছি। ভারতের মানুষ ক্রিকেট ভালবাসেন। ক্রিকেটের সঙ্গে জড়িত থাকলে মানুষের সঙ্গে আমার যোগাযোগ আরও বাড়বে। তাই ক্রিকেট টিম কেনার সিদ্ধান্ত নিই।’