তুরস্কে জেল থেকে দুই সাংবাদিকের মুক্তি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪৩
তুরস্কে রাষ্ট্রীয় গোপন তথ্য প্রকাশের অভিযোগে আটক দুই সাংবাদিক শুক্রবার জেল থেকে মুক্তি পেয়েছেন। তুরস্কের সাংবিধানিক আদালত তাদের মানবাধিকার লংঘন করা হয়েছে এমন রায় দেয়ার পর ওই সাংবাদিকদের মুক্তি দেয়া হল। তাদের গত তিন মাস ধরে আটক রাখা হয়েছিল।
 
বার্তা সংস্থা এএফপি জানায়, মুক্তি পাওয়া সাংবাদিকরা হলেন- কুমহুরিয়েত পত্রিকার প্রধান সম্পাদক ক্যান দুনদার ও আঙ্কারা ব্যুরো প্রধান এরদেম গুল। ইস্তাম্বুলের উপকণ্ঠে সিলিভরি জেল থেকে তাদের মুক্তি দেয়া হয়েছে।