'পাটের হারানো ঐতিহ্য ফেরাতে কাজ করছে বর্তমান সরকার'

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৭
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ দেশের অন্যতম অর্থকরী ফসল ছিল পাট। বিএনপি সরকার এই পাট শিল্পকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনিত করেছে।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে পাটের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আরো বলেন,  কৃষি ও পরিবেশ বান্ধব বর্তমান সরকার পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার জন্য 'ম্যন্ডেটরী প্যাকেজিং আইন' প্রনয়ন করেছে। এর মাধ্যমে একদিকে যেমন পাটের অভ্যান্তরীণ চাহিদা বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী আজ ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে নির্বাচিত পাট চাষীদের সমাবেশ ও প্রশিক্ষন কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, একটি সময় ছিল যখন দেশের রফতানি আয়ের ৮৯ ভাগ আসতো পাট থেকে। বর্তমান সরকার পাটের সেই হারানো সুদিন ফিরিয়ে আনতে নানা মুখী প্রকল্প বাস্তবায়ন করছে।
 
উপশী পাট ও বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় বস্ত্র ও পাট মন্ত্রনালয় ফরিদপুর অঞ্চল আয়োজিত এ সমাবেশে অতিরিক্ত জেলা প্রশাসক ড. আবু নইম মো. সবুর এর সভাপতিত্বে পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসাইন, প্রকল্প পরিচালক শেখ মো. রেজাউল ইসলাম, পুলিশ সুপার জামিল হাসান, নির্বাচিত পাট চাষী নূর মো. মাজেদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় ফরিদপুর অঞ্চলের পাচশতাধীক পাটচাষী, বস্ত্র ও পাটমন্ত্রালয় এবং প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।