নেপালে ১১ যাত্রী নিয়ে আরেকটি বিমান বিধ্বস্ত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪২
নেপালে এয়ার কাসথামান্দপ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়েছে। বিমানে দুই ক্রুসহ ১১ আরোহী ছিলেন।শুক্রবার দুপুর স্থানীয় সময়  সাড়ে ১২টার দিকে ৯এন৮এবি প্লেনটি নেপালগঞ্জ থেকে জুমলা জেলার উদ্দেশে উড্ডয়ন করে।
 
পরে নেপালের কালিকোট জেলায় জিগেলিতে চিলাখয়া-২ এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন কালিকোটের চিফ ডিস্ট্রিক্ট অফিসার প্রদিপ শ্রেষ্ঠ। তবে আরোহীদের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।