নেপালে বিধ্বস্ত বিমানের দুই পাইলট নিহত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪২
নেপালে এয়ার কাসথামান্দপ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেনে। বিমানে দুই ক্রুসহ মোট ১১ আরোহী ছিলেন। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তবে জীবিত রয়েছেন ৯ আরোহী।
 
শুক্রবার দুপুর স্থানীয় সময় সাড়ে ১২টার দিকে ৯এন৮এবি প্লেনটি নেপালগঞ্জ থেকে জুমলা জেলার উদ্দেশে উড্ডয়ন করে। পরে নেপালের কালিকোট জেলায় জিগেলিতে চিলাখয়া-২ এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন কালিকোটের চিফ ডিস্ট্রিক্ট অফিসার প্রদিপ শ্রেষ্ঠ।
 
ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ভোলা প্রসাদ গুরগাইন বলেন, বিধ্বস্ত হওয়ার এলাকায় হেলিকপ্টার পৌছেছে। দুইজন চালকই নিহত হয়েছেন।
 
আরও বিস্তারিত জানার জন্য ‍অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।