আগামী মাসে নেপাল যাচ্ছেন প্রিন্স হ্যারি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৪
নেপাল সফরে যাচ্ছেন ব্রিটেনের যুবরাজ হ্যারি। আগামী ২০ থেকে ২৩ মার্চ নেপাল থাকবেন তিনি। যুবরাজের বাসভবন কেনসিংটন প্রাসাদ থেকে এই খবরটি জানানো হয়েছে।
 
প্রাসাদ থেকে পাঠানো বিবৃতি উদ্ধৃত করে সিনহুয়া জানিয়েছে, রানীর অনুরোধে ২০ থেকে ২৩ মার্চ চার দিনের সফরে নেপালে অবস্থান করবেন প্রিন্স হ্যারি। এটি প্রিন্স হ্যারির প্রথম নেপাল সফর হবে। কাঠমুন্ডুতে তিনি প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারির সঙ্গে যুবরাজ সাক্ষাত করবেন। এছাড়াও ২০১৫ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে হ্যারির। সূত্র: আইএএনএস