বাংলাদেশের দারুণ শুরু

আপডেট : ০২ মার্চ ২০১৬, ২১:১৮

এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। শুক্রবার টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকেই আমিরাতের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে থাকে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার ও মিঠুন।

যদিও দুবার ক্যাচ আউটের হাত থেকে বেঁচে যান দুজনই। এরপরই শুরু হয় ঝড়। চার-ছক্কার ফুলঝুড়িতে বড় হতে থাকে স্কোরকার্ড। ব্যক্তিগত ২১ রানে প্যাভিলিয়নে ফিরে যান সৌম্য সরকার। মোহাম্মদ শাহজাদের বলে আউট হওয়ার আগে ১৪ বলে এই রান করেন তিনি। তবে আরেক পাশ আগলে রেখে রানের চাকা সচল রেখেছেন মোহাম্মদ মিঠুন। ৩১ বলে ৪০ রানে অপরাজিত আছেন তিনি। ৩টি চারের সঙ্গে রয়েছে ২টি ছক্কাও।  তবে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সাব্বির রহমান। ১২ বলে ৬ রান করেই ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।

এখন পর্যন্ত বাংলাদেশের স্কোর ৯.২ ওভারে ২ উইকেটে ৭২ রান।