শুক্রবার ভোররাতে লক্ষীপুর সদর উপজেলার দলাল বাজার ও চর মনসা গ্রাম থেকে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত আসামী নুর নবী ও আমির হোসেন কালুকে গ্রেপতার করা হয়।
নুর নবী সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মৃত সফি উল্লাহর ছেলে । তিনি এক বছরের সাজাপ্রাপ্ত আসামী । চর মনসা গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হলেন আমির হোসেন কালু।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আাসামী নুর নবী ও কালুকে গ্রেফতার করা হয়।
