মানবাধিকার লঙ্ঘনের দায়ে গুয়েতমালায় ধর্ষণের দায়ে সাবেক দুই সেনা সদস্যকে মোট ৩৬০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে দেশটির একটি আদালত। শনিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন- সেপুর জারকো সেনাঘাঁটির সাবেক কমান্ডার ফ্রান্সিসকো রেইস গিরন ও সেনা কমিশনার হেরিবার্তো ভালডেজ আসিজ।
তাদের বিরুদ্ধে দেশের নারীদের যৌন দাসী বানানো, ধর্ষণ ও হত্যার অভিযোগ রয়েছে।
আসামি ফ্রান্সিসকোর বিরুদ্ধে ১৫ নারীকে যৌন ও গৃহ দাসী বানানো, এক নারী ও তার দুই মেয়েকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। তাকে ১২০ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
আর জেরিবার্তো ভালডেজ নারীদের যৌনদাসী বানানো ও সাতজন পুরুষকে গুম করার অভিযোগ প্রমাণিত হয়েছে। তাকে ২৪০ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
আদালত শুনানিকালে ১৯৮০ সালের দিকে সেপুর জার্কো সেনা ঘাঁটির মর্মভেদী বর্ণনা শুনেছে।
প্রসিকিউসনের ভাষ্যে, ১৯৮২ সালে সেনাবাহিনী সেপুর জার্কো গ্রামে কয়েকবার হামলা চালিয়ে হত্যা ও মায়ান কুইচ নেতাকে অপহরণ করে। তার বিরুদ্ধে বামপন্থী গেরিলাদের সহযোগিতার অভিযোগ আনা হয়। তারা সেখানকার নারীদের নিয়ে যৌনদাসী ও গৃহদাসী বানায়।
গুয়েতমালায় সেনা সংঘর্ষ চলাকালে যৌন হয়রানির বিষয়ে এটাই দেশটির প্রথম সফল প্রসিকিউশন।
শান্তিতে নোবলে জয়ী রিগোবার্তা মেনচু বলেছেন, এটি একটি ঐতিহাসিক বিষয়।
