রাখি সাওয়ন্ত ও সানি লিওন, দুজনেরই খোলামেলা ভূমিকার জন্য বলিউডে আবির্ভাব। দুজনের কেউই অভিনয়ের জন্য সমাদৃত নয়, সমাদৃত মূলত স্বল্পবসনে দর্শক মনে ঝড় তোলার জন্য। দুজনেরই আছে বাজার হারানোর ভয়, আর সে কারণেই আছে ঠাণ্ডা লড়াইও।
কিছু দিন পর পরই শীতল যুদ্ধের ব্যাপারটা প্রকাশ্যে আসে। আবারও বাজার হারানোর ভয়ে সানির বিরুদ্ধে সরব হয়েছেন রাখি।
রীতিমতো ঝেঁঝে উঠেই জানিয়েছেন, সানি ভারতের যুব সম্প্রদায়ের বারটা বাজাচ্ছেন।
এর প্রমাণ হিসেবে রাখি জানিয়েছেন, এই প্রাক্তন পর্নস্টার সুযোগ পেলেই স্বল্প পোশাকে নিজেকে হাজির করেন। আর তাতেই যুবকেরা ধন্য ধন্য করতে থাকেন। এটা সার্বিক অবক্ষয়ের লক্ষণ।
এই লক্ষণ দেখে মেয়ে হিসেবে কষ্ট পান বলেও মন্তব্য করেছেন রাখি। তিনি এও জানিয়েছেন, সানির কারণে দেশ গোল্লায় যাবে, যুবকরা বিপথে এবং মেয়েরা লজ্জায় মুখ দেখাতে পারবে না। অধঃপতনের আর বাকি থাকে কী?
