ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন ক্রিস ক্রিস্টেন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২২
 
যুক্তরাষ্ট্রের নিউজার্সির গভর্নর ও সাবেক রিপাবলিকান প্রার্থী ক্রিস ক্রিস্টি ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে সমর্থন দিচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন। শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
 
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ভোট ও রাজ্যের দিক থেকে পিছিয়ে পড়ার পর নিজেকে প্রত্যাহার করে ক্রিস্টি।
 
ক্রিস্টি বলেন, ট্রাম্পের দলের অংশ হতে পেরে আমি খুশি। আমি তার সাথে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
 
তিনি বলেছেন, হোয়াইট হাউসে জয় পেতে রিপাবলিকাকনদের জন্য একটি ভাল সুযোগ এনে দিয়েছেন।
 
ক্রিস্টি বলেছেন, কনিষ্ঠ সিনেটর টেড ক্রুজ  ও মার্কো রুবিও প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করার জন্য এখনো ‘অনুপযুক্ত’।