বলিউড তারকা কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুরের মধ্যে বিচ্ছেদের লড়াই নোংরা পর্যায়ে পৌঁছেছে। ব্যবসায়ী স্বামী জঞ্জয় কাপুর ও তার মায়ের বিরুদ্ধে যৌতুক দাবি করে হয়রানির অভিযোগে মামলা ঠুকে দিয়েছেন কারিশমা। মুম্বাইয়ের একটি থানায় করা মামলায় মানসিক নির্যাতনেরও অভিযোগ করেছেন এক সময়ের জনপ্রিয় এই তারকা।
বিবাহ বিচ্ছেদের পর কারিশমা-সঞ্জয় দম্পতির দুই সন্তান নিয়ে তীক্ততার শুরু হয়। সঞ্জয়ের অভিযোগ টাকার লোভে বিয়ে করেছিলেন কারিশমা। এর জন্য সন্তানদেরকে ব্যবহার করারও অভিযোগ করেছেন তিনি।
এই সপ্তাহেই কারিশমাকে থানায় ডেকেছিল পুলিশ। এর পরই স্বামী ও শাশুড়ির নামে যৌতুকের দাবিতে মানসিক নির্যাতনের মামলা করেন তিনি।
প্রথমে দুজনেই সম্মতির কথা জানিয়েই বিচ্ছেদের জন্য আবেদন জানালেও আর্থিক প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার অভিযোগ এনে নিজের সম্মতি প্রত্যাহার করে নেন কারিশমা। এর পরই স্ত্রী, মা ও পুত্রবধূ হিসেবে কারিশমার ব্যর্থতার অভিযোগ তুলে এক তরফা বিচ্ছেদের আবেদন জানান সঞ্জয়। সূত্র: হিন্দুস্তান টাইমস
