সিএসএম পিসিতে কম্পিউটার সোর্সের ৩ উপহার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫০
প্রযুক্তিপণ্যে দেশের ইতিহাসে প্রথমবারে মতো ঋতু ভিত্তিক গ্রাহক প্রণোদনা অফার চালু করেছে প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।
 
‘রোদ-বৃষ্টি’ শীর্ষক এই অফারে একটি পিসির সঙ্গে দেয়া হচ্ছে ত্রিমাত্রিক উপহার। এর মধ্যে গ্রাহক পর্যায়ে দেশি ব্র্যান্ডের প্রতিটি সিএসম ডেস্কটপ পিসির সঙ্গে উপহার থাকছে একটি আকর্ষণীয় ছাতা। সঙ্গে এক পশলা উপহারের মধ্যে স্ক্র্যাচ কার্ড ঘঁষে টি-শার্ট, ব্যাগ প্যাক, জ্যাকেট, মগ ও কলমসহ থাকছে দারুণ সব উপহার।
 
আর নিশ্চিন্তে পিসি ব্যবহারের সুযোগ করে দিতে সিএসএমের প্রতিটি পিসির সঙ্গেই দেয়া হচ্ছে সর্বোচ্চ ৩ বছরের বিক্রয়োত্তর সেবা সুবিধা। অফারকৃত এসব পিসির মধ্যে রয়েছে সদ্য অবমুক্ত ষষ্ঠ প্রজন্মের দুর্দান্ত গতির সিএসএম লেকসাস, ফোর্ড এবং ফেরারি পিসি। এছাড়াও চতুর্থ প্রজন্মের ভ্যালেন্সিয়া, লিভারপুল, আর্সেনাল, ম্যানইউ এবং ম্যানসিটি পিসিতে মূল্যহৃাস করে আরো বাজেট বান্ধব করা হয়েছে।