সালমান-লিলুয়ার চুম্বনের ছবি নিয়ে হৈ চৈ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৩০
বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে, বলিউড তারকা সালমান খান ও রোমানিয়ান মডেল লুলিয়া ভান্তুর প্রেম করছেন। যদিও তা বরাবরই অস্বীকার করে আসছেন সালমান। তবে আর হয়ত অস্বীকার করার সুযোগ পাচ্ছেন না বি-টাউন ব্যাচেলর। কারণ, লিলুয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে সালমানের চুম্বন করার মুহূর্ত ক্যামেরাবন্ধি হয়ে ভেসে বেড়াচ্ছে মিডিয়ায়!
 
এই ছবিকে নিয়ে বলিউড জুড়ে চলছে নানান আলোচনা। ছবিটা আবছা, লিলুয়াকে স্পষ্টভাবে দেখা গেলেও সালমানকে দেখা যাচ্ছে না। তবুও ভারতীয় মিডিয়ার দাবি, যার সঙ্গে লুলিয়ার এই ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে সেই ব্যক্তিটি সালমান।
 
ছবি নিয়ে রীতিমতো বিশ্লেষণে নেমেছেন গুঞ্জনকারীরা। দুবাইয়ে তোলা ছবিটিতে লুলিয়ার সঙ্গে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তার কাঁধ ও পিঠ দেখা যাচ্ছে। গুঞ্জনকারীদের দাবী,  ওই কাঁধ ও পিঠ সালমানের।
 
সালমানের এক ফ্যান-ক্লাব ওই ছবি অনলাইনে আপলোড করায় গুজবের মাত্রা আরও চড়েছে।
 
যদিও সালমান শিবিরের দাবি, লুলিয়ার যাকে চুমু খেয়েছেন তিনি সল্লু মিঞা নন। কারণ, সল্লু তখন দুবাইয়ের ত্রিসীমানাতেও ছিলেন না।