বিচ্ছিন্নতার ৩০ বছর পরে দুই বোনের পুনর্মিলনী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২১
কলম্বিয়ায় একটি শহর বরফধ্বসে ধ্বংস হয়ে যাবার ঘটনায় দুই বোন বিচ্ছিন্ন হয়ে যায় ,এর ৩০ বছর পর দুই বোনের পুনর্মিলন হলো । ১৯৮৫ সালের ১৩ই নভেম্বর কলম্বিয়ার আরমেরো শহরের কাছে তোলিমা ডিপার্টমেন্ট এলাকায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।
 
 
অগ্ন্যুৎপাতের কারণে বরফধ্বসে শহরটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। শহরটির প্রায় ২৯ হাজার বাসিন্দার মধ্যে অন্তত ২০ হাজার বাসিন্দা ওই ঘটনায় নিহত হয়। কিন্তু ওই ঘটনায় বেঁচে যান দুই বোন জ্যাকুইলিন এবং লোরেনা সানচেজ। যদিও বরফধ্বসের ঘটনা বিচ্ছিন্ন করে ফেলে দুই বোনকে। 
 
তোলিমার প্রায় ২৯ হাজার বাসিন্দার মধ্যে অন্তত ২০ হাজার বাসিন্দা বরফধসের ঘটনায় নিহত হয়। এই দুই বোনকে পৃথক দুটি পরিবার দত্তক হিসেবে গ্রহণ করে। দুই বোনের কেউই একে অপরের খবর জানতেন না। তারা বছরের পর বছর একে অপরকে খুঁজে বেড়িয়েছেন।
 
আরমেরোর তোলিমা ডিপার্টমেন্টের ঘটনার শিকারদের সহায়তার জন্য প্রতিষ্ঠিত আরমান্দো আরমেরো ফাউন্ডেশনের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো প্রচারণার ফলে দুই বোন পরস্পরকে খুঁজে পান। ৩০ বছর পর দেখা হলো দুই বোনের! ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।
 
জ্যাকুইলিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ দেখতে পান যেখানে তার বোন লোরেনা ওই বরফধ্বস থেকে বেঁচে যাওয়া পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য জানতে চাইছেন। বোনকে খুঁজে পাবার পর লোরেনা সানচেজ বলেন, আমি ৩০ বছর জানতে পারলাম আমার বোন বেঁচে আছে, ভালো আছে। এটা একই সঙ্গে আনন্দের আর দু:খের ঘটনা। ওই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে দুই বোনের ডিএনএ পরীক্ষা করার পর তা মিলে যায়। তবে ওই জ্যাকুলিন ও লোরেনা তাদের পরিবারের আর কারও খোঁজ পাননি। বিবিসি।