বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তির দাবিতে সোমবার দেশজুড়ে বিক্ষোভ করবে ছাত্রদল। রবিবার সংগঠনের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন।
ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি জানান, বিক্ষোভ সফল করতে জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখাসহ সব ইউনিটকে যথাযথ নির্দেশ দেয়া হয়েছে।
নাশকতার মামলায় গত ২৮ জানুয়ারি এ্যানী আদালতে আত্মসমপর্ণ করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
