চলছে গ্রামীণফোন-ফুডপান্ডা অনলাইন ফুড ফেস্টিভাল

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৫২
 
গ্রামীণফোনের সঙ্গে যৌথ উদ্যোগে 'গ্রামীণফোন-ফুডপান্ডা অনলাইন ফুড ফেস্টিভাল' উদযাপন করছে অনলাইন ফুড ডেলিভারি পোর্টাল ফুডপান্ডা (বাংলাদেশ)। ফেব্রুয়ারি ২৭ তারিখ থেকে শুরু হওয়া এই আয়োজোন চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
 
www.foodpanda.com.bd বা ফুডপান্ডার মোবাইল অ্যাপ্লিকেশনে লগ ইন করুন এবং শহরে সেরা ডিল উপভোগ করুন। অংশগ্রহণকারী রেস্টুরেন্ট রাইস ও নুডলস বনানী, নাগা বার্গার,  ইরাম ক্যাফে, পিজা গায়, মনস্টার, পিজালাভার, টাইম আউট, লা চপস্টিক, ইতালিয়ান পিৎজা হাট, কোপাকাবানা এবং বিভিন্ন প্রতিষ্ঠান এবং রেস্টুরেন্ট উপর আরো তথ্যের জন্য তাদের ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামের সাথে সংযুক্ত থাকুন!
 
'ফুডপান্ডা' একটি অনলাইন ফুড অর্ডারিং ওয়েবসাইট 'রকেট ইন্টারনেট'র ব্যবসায়িক উদ্যোগ, যার হেড কোয়ার্টার বার্লিনে অবস্থিত। ফুডপান্ডার মাধ্যমে এলাকার বিভিন্ন খাবার রেস্টুরেন্ট থেকে ঘরে বসেই খাবার অর্ডার করা যায়। বর্তমানে ফুডপান্ডা বিশ্বের ৫টি মহাদেশের ৩৬টি দেশে কাজ করছে, আর বাংলাদেশের ৩টি শহর ঢাকা, চট্রগ্রাম এবং সিলেটে ২০১৩ সালের ডিসেম্বর থেকে চালু আছে।