'রাজ পালকি' নিয়ে রুদ্র বিপ্লব

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩১
 
'রাজ পালকি' নাটক নিয়ে এবার দর্শকের কাছে হাজির হচ্ছেন নির্মাতা রুদ্র বিপ্লব। সেখানে হানিফ মির্জা চরিত্রে দেখা যাবে তারিক আনাম খানকে। নাটকের চরিত্রে তার পূর্ব পুরুষ রাজা বা জমিদার ছিল। হানিফ মির্জার মনে এখনো সেই জমিদারি অহংকারটা আছে। আর বর্তমান যুগের প্রেক্ষাপটে সেই অহংকারের পরিণতি নিয়েই সাজানো হয়েছে নাটকটি।
 
নাটকে দেখা যায়, একদিন হানিফ মির্জা তার পেয়াদাসহ পালকিতে করে কারও বিয়ে খেতে যাচ্ছিল। যাওয়ার পথে অনেক রাত হয়ে যায়। ফলে তারা ক্ষেতের ধারে এক কৃষকের বাড়িতে আশ্রয় নেয়। কৃষকের নাম আয়নাল। আয়নালের স্ত্রী জরিনা অল্প বয়স্ক এবং অনেক সুন্দরী। জরিনা ও আয়নালের মধ্যে সর্বদা ঝগড়া লেগেই থাকে। আয়নাল কথায় কথায় জরিনাকে তালাক দিতে চায়। তাদের এই ঝগড়া হানিফ মির্জা অ তার পেয়াদা শুনতে পায়।
 
পরে যখন জরিনাকে হানিফ মির্জা ও তার পেয়াদা দেখে। তাদের দুজনেরই ভাল লেগে যায় জরিনাকে। দুজনেই মনে মনে ভাবে আইনাল তালাক দিলে জরিনাকে তারা বিয়ে করবে। পরে হানিফ মির্জা পেয়াদাকে বলে কৃষক ত তালাক দিতে চায় অকে বল তালাক দেক আমি জরিনাকে কাল বিয়ে করব। এ কথা শুনে কৃষকের মাথায় আগুন লেগে যায়।
 
জরিনা আয়নাল কে ডেকে ভিতরে নিয়ে যায় তার পর আবার ঝগড়া হয়। তারপর আইনাল কি সিদ্ধান্ত নেয় তা জানতে হলে দেখতে হবে 'রাজ পালকি' নাটকটি।
 
IMG0
নাটকটির সুটিং সম্পন্ন হয় মানিকগঞ্জের পূর্ব দাসরা গ্রামে। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছে তারিক আনাম খান, ফারুক আহম্মেদ, নুসরাত জাহান জেরী, মাহাবুব আলম, আবু হাসেম শরিফ অনিক, ফাইজুর মিল্টন। নাটকটির চিত্রধারন করেছেন এম. ফেরদাউস রেজা।