গত সপ্তাহেই ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে হুমকি দিয়েছিল জঙ্গি সংগঠন আইএস। হুমকির মুখে পড়েছিলেন টুইটার প্রধান জ্যাক ডরসিও। কিন্তু হুমকি উপেক্ষা করে একদিন পরই রাস্তায় নেমে সাধারণ মানুষদের সঙ্গে জগিং করলেন মার্ক জাকারবার্গ।
জার্মানির বার্লিনের রাস্তায় নামার সময় অবশ্য সঙ্গে দেহরক্ষীও ছিল। বৃহস্পতিবার তার রাস্তায় নামার বিষয়টি চোখে পড়ে সাধারণ মানুষের। বর্তমানে দুইদিনের সফরে জার্মানি অবস্থান করছেন জাকারবার্গ।
