লক্ষাধিক শরণার্থীর হদিস মিলছে না জার্মানিতে

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৩
এক লাখ ৩০ হাজার আশ্রয়প্রার্থীর কোন হদিস দিতে পারছে না জার্মানি কর্তৃপক্ষ। সিরিয়া ও উত্তর আফ্রিকার দেশগুলো থেকে গত বছর এই শরণার্থীরা জার্মানিতে নিবন্ধিত হয়েছিলেন। এক প্রশ্নের জবাবে জার্মান কর্তৃপক্ষ লিখিতভাবে জানায়, এই শরণার্থীদের রিসেপশন সেন্টারে যাওয়ার জন্য বলা হলেও তারা তা করেননি।
 
ধরণা করা হচ্ছে এই শরণার্থীরা অন্য কোন দেশে চলে গেছেন অথবা একাধিকবার নিবন্ধন করার কারণে গা ঢাকা দিয়েছেন। 'হারিয়ে যাওয়া' এই শরনার্থীরা ২০১৫ সালে জার্মানিতে যাওয়া মোট শরণার্থীর ১৩ শতাংশ। শুধুমাত্র গত বছরই ১১ লাখ শরনার্থী দেশটিতে নিবন্ধিত হয়েছেন।
 
এই সমস্যা মোকাবেলায় বেশ কিছু বেশ কিছু পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে কেউ যেন একাধিকবার নিবন্ধিত হতে না পারেন তার জন্য দেশে প্রবেশের সঙ্গে সঙ্গে একটি সাধারণ ডাটাবেজে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করার উদ্যোগ নেয়া হচ্ছে। সূত্র: বিবিসি