স্যামসাং গ্যালাক্সি এস৭ নিয়ে বাংলাদেশে গ্রামীনফোন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৬
 
গ্রামীনফোন লিমিটেডের সহায়তায় বাংলাদেশ গ্যালাক্সি ফ্ল্যাগশিপের সর্বশেষ সংস্করণ স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ।
 
ফর্ম ও পারফেমেন্সের মধ্যে নিখুঁত ভারসাম্য প্রদানের প্রতি স্যামসাং-এর যে প্রতিশ্রুতি, এই হ্যান্ডসেটটি তারই প্রতিফলন। হ্যান্ডসেট ব্যবহারের প্রথাগত ধারণাকে ভেঙ্গে দিয়ে একটি ফোনকে আর কীভাবে ব্যবহার করা যায় স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ সেই ভাবনা জাগায়।
 
স্যামাসাং ও গ্রামীনফোনের যৌথ আয়োজনে গ্রামীনফোন অফিসে এ ডিভাইসটির উদ্বোধন করা হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের জেনারেল ম্যানেজার ইয়াং উ লী, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব, এক্সেল টেলিকমের (প্রা.) ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আলমগীর, গ্রামীনফোনের কমার্সিয়াল ডিভিসনের এম৪ডি ও ডিভাইসের ডেপুটি ডিরেক্টর রভিন্দর পারাশার, হেড অব ডিভাইস সরদার শওকত আলী।
 
সেরা স্ক্রিন প্রযুক্তি সমৃদ্ধ থ্রিডি কার্ভড ডিসপ্লে, কম আলোতে উচ্চমান সম্পন্ন ফটো ও ভিডিও এর জন্য লো অ্যাপারচার সমৃদ্ধ ডুয়েল পিক্সেল ক্যামেরা, দ্রুত ও ওয়ারলেস চার্জিং এর সর্বশেষ প্রযুক্তি, বাড়তি মেমরি ব্যবহারের সুবিধা এবং অসাধারণ শক্তিশালী প্রসেসরের সঙ্গে অনন্য স্টাইলের আউটলুক নিয়ে বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ।
 
প্রথমবারের মত এবারই কোনো স্মার্টফোন নিয়ে এসেছে Vulkan API প্রযুক্তি। যার মাধ্যমে কোনো ধরনের ল্যাগ টাইম সমস্যা ছাড়াই সবচেয়ে বাস্তব সম্মতভাবে মোবাইল গেম খেলা সম্ভব। এই নতুন স্মার্টফোনে রয়েছে কাস্টম প্রসেসর, শক্তিশালী GPU এবং LPDDR ৪.৪ জিবি র‍্যাম, যা স্মুথ পারফরমেন্স এবং অবিশ্বাস্য গতি নিশ্চিত করে। ফলে ব্যবহারকারীরা দ্রুততর সমন্বিত মাল্টি টাস্কিং এবং সিনারজি তৈরির সুবিধা পাবেন। স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ এর প্রতিটি নিখুঁত পরিপুর্ণ ফিচার ছাড়াও এটিতে রয়েছে ৫.৫" QHD সুপার অ্যামোলেড স্ক্রিন, অলয়েজ অন ডিসপ্লে (এওডি) ফিচার, পানি ও ধুলা রোধের জন্য আইপি ৬.৮ সার্টিফিকেশন এবং অত্যাধুনিক ডিজাইন।
 
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের জেনারেল ম্যানেজার ইয়াং উ লী বলেন, 'স্যামসাং প্রতিশ্রুতিবদ্ধ হয়ে নির্ভীকতার সঙ্গে নতুন উদ্ভাবনের সাথে সামনে এগিয়ে যাচ্ছে। স্যামসাং এস৭ এজ বাজারে আসার মাধ্যমে আবারও তারই প্রতিফল ঘটল। আমরা আশা করি, আমাদের অদম্য উদ্ভাবন গ্রাহকদের সব ধরনের চাহিদাকে পুরণ করতে সক্ষম হবে।'
 
প্রি-বুকিং অফার এবং প্রাপ্যতা
আগ্রহী গ্রাহকরা এখন এ ডিভাইসকে প্রি-বুক করতে পারবেন। প্রি-বুক অফার হিসেবে গ্রাহকরা আকর্ষণীয় উপহার পাবেন। ৭০০ টাকায় ৭জিবি ডাটা কিনলে আরও ৭জিবি ডাটা ফ্রি পাবেন সেই সঙ্গে ৭০০ এমবি ট্যাগ-ইন বোনাসও থাকছে। ডিভাইসটিতে ৩২জিবি স্টোরেজ সুবিধা রয়েছে। বর্তমানে ব্ল্যাক ওন্যাক্স এবং গোল্ড প্লাটিনাম রঙের ডিভাইস বাজারে এসেছে। ডিভাইসটির দাম পড়বে ৭৯ হাজার ৯০০ টাকা মাত্র। ১২ মাসের সাধারণ ইএমআই-এর পাশাপাশি গ্রামীনফোনের স্টার গ্রাহকরা ৩৬ মাস পর্যন্ত ০% সুদে ইএমআই সুবিধা পাবেন।
 
www.prebooks7.com অথবা www.grameenphone.com এ ভিজিট করে অথবা যেকোনো স্যামসাং স্টোর বা গ্রামীনফোন সেন্টার থেকে গ্রাহকরা ২৮ ফেব্রুয়ারি ২০১৬ থেকে প্রি-বুক করতে পারবেন। প্রি-বুক নিশ্চিত করতে গ্রাহকদের ৭ হাজার ৯০০ টাকা জমা দিতে হবে।
গ্যালাক্সি এস৭ এজ প্রি-বুক করলেই গ্রাহকরা উপভোগ করতে পারবেন দুটি আকর্ষণীয় অফারের মধ্যে যে কোনো একটি। এই অফারগুলো এমন সব বান্ডেল নিয়ে আসছে যাতে রয়েছে স্যামসাং এস৭ এজ এর সাথে ব্যবহার উপযোগি অত্যাধুনিক সব অ্যাক্সেসরিজ। একটি অফারে জিপি বান্ডেলসহ এস৭ এজ এর সাথে থাকবে ভার্চুয়াল জগতের বাস্তব অভিজ্ঞতা পেতে অসাধারণ থ্রিডি গিয়ার ভিআর। অন্য বান্ডেলটিতে রয়েছে জিপি বান্ডেলসহ হ্যান্ডসেট এবং এই অনন্য ডিভাইসটির অতিরিক্ত নিরাপত্তার জন্য একটি সুদৃশ্য কাভার এবং সেরা  শব্দ শোনার অভিজ্ঞতার জন্য লেভেল ইউ প্রো সমৃদ্ধ পুর্ণ প্যাকেজ।
 
বান্ডেল ১-এস৭ এজ এর সাথে থাকছে ৩৬ হাজার টাকার সমমূল্যের ভিআর, জিপি বান্ডেল এবং গেমিং কনটেন্ট।
বান্ডেল ২- এস৭ এজ এর সাথে থাকছে ৩৬ হাজার টাকার সমমূল্যের লেভেল ইউ প্রো, কভার, জিপি বান্ডেল এবং গেমিং কন্টেন্ট।