‘সন অব সাওল’ জিতল সেরা বিদেশি সিনেমার অস্কার

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১০:২৮
দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যা নিয়ে নির্মিত হাঙ্গেরিয়ান সিনেমা ‘সন অব সাওল’ সেরা বিদেশি সিনেমার অস্কার জিতেছে। রবিবার ৮৮ তম অস্কারে বিজয়ী এই সিনেমার পরিচালক লাসলো নেমেস।
 
এদিকে ব্রিজ অব স্পাই এর রাশিয়ান গোয়েন্দার ভূমিকায় অভিনয় করে সহকারী অভিনেতার পুরস্কার পেয়েছেন মার্ক রিল্যান্স। সেরা অ্যানিমেশন সিনেমার অস্কার পেয়েছে ইনসাইড আউট। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী সবচেয়ে বেশি অস্কার পেয়েছে ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (৬ টি ক্যাটাগরি)।