টানা দ্বিতীয়বারের মতো সেরা পরিচালক ইনারিতু

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২৯
বহুল আলোচিত দ্য রেভন্যান্ট সিনেমার জন্য সেরা পরিচালকের অস্কার পেয়েছেন আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু। এর আগে গত বছর মেক্সিকান এই পরিচালক দ্য বার্ডম্যান সিনেমার জন্যও অস্কার জিতেছিলেন তিনি।
 
এর আগে রেভন্যান্ট সিনেমার জন্য বাফটা ও গোল্ডেন গ্লোবে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছিলেন তিনি। ইনারিতুর আগে সর্বশেষ জোসেফ এল মানকিউইজ টানা দুইবার পুরস্কার পেয়েছিলেন। মানকিউইজ যথাক্রমে ১৯৫০ সালে অ্যা লেটার টু থ্রি ওয়াইভস এবং ১৯৫১ সালে অল অ্যাবাউট ইভ সিনেমার জন্য অস্কার পেয়েছিলেন।