অস্কারের লাল গালিচায় প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩৩
 
প্রথমবারের মতো অস্কারের লাল গালিচায় হাঁটলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। লেবানিজ ডিজাইনার জুহায়ের মুরাদের ডিজাইন করা পোশাক পরে অস্কারের ৮৮তম আসরে হাজির হন তিনি।
 
সাদা রঙের স্ট্রাপলেস পোশাকে বেশ মোহনীয় লেগেছে প্রিয়াঙ্কাকে। চুলগুলোকে পনিটেইল করেছেন। আর কানে ও হাতের আঙুলে শোভা পেয়েছে হীরার গয়না।
ইনস্টগ্রামের নিজের একটি ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, হীরা হলো মেয়েদের সবচেয়ে ভাল বন্ধু।
 
শুধু অনুষ্ঠানে যোগদান নয়, মঞ্চে উঠে পুরস্কার প্রদানও করেছেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী। তবে কিছুটা ভয় পেয়েও গিয়েছিলেন প্রিয়াঙ্কা।
 
এবিসি টিভিতে প্রচারিত ‘কোয়ান্টিকো’তে অভিনয় করে বেশ সাড়া ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউড স্টার রকের সঙ্গে ‘বেওয়াচ’ নামের একটি ছবিতে কাজও করছেন  তিনি।
 
গত জানুয়ারি মাসে পিপলস চয়েজ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা নতুন টিভি সিরিজের অভিনেত্রী হিসেবে পুরস্কার জয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।