পেরুর উত্তর-পূর্বাঞ্চলীয় লোরেটো এলাকায় তেল ছড়িয়ে পড়ার কারণে রোববার ১৬ টি এলাকায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। সরকারি একটি গেজেটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ইমাজা জেলায় তেল ছড়িয়ে পড়ার এক মাসেরও বেশি সময় পর এ জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং এটি ৬০ দিন বলবৎ থাকবে।
গত ৩ ফেব্রুয়ারি মরোনো জেলায় তেল ছড়িয়ে পড়ার দ্বিতীয় ঘটনা ঘটে। দুই জেলার বাসিন্দাদের বেশিরভাগ আদিবাসী।

পেরুর উত্তরাঞ্চলীয় তেল পাইপলাইন থেকে এই তেল ছড়িয়েছে। পেরুর জঙ্গল থেকে অপরিশোধিত তেল উত্তোলন করে তা পরিশোধনের জন্য এই পাইপলাইনের মাধ্যমে আন্দেস পার্বত্য এলাকায় পাঠানো হয়। ১৯৭০ সালে নির্মিত এ পাইপলাইন রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোপেরু পরিচালনা করে। এএফপি
