চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনায় পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়নের লক্ষে ভারত ও বাংলাদেশ কাস্টমসের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে দর্শনা আইসিপি সীমান্তে ৭৬নং মেইন পিলারের কাছে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের গেদে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সুশান্ত মালাকার, সুদীপ্ত দাস, সহকারী রাজস্ব কর্মকর্তা সমির সরকারসহ ৬ সদস্যের প্রতিনিধি দল।বাংলাদেশের উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাফজুর রহমান মন্জু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, দর্শনা কাস্টমসের সহকারী কমিশনার আবুল ইসলাম, দর্শনা কাস্টমস রাজস্ব কর্মকর্তা মোস্তফা কামাল চৌধুরী, সহকারী রাজস্ব কর্মকর্তা লিয়াকত আলী, দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম, বিজিবি পোস্ট কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম, ইমিগ্রেশন পুলিশ ইনর্চাজ এস আই শেখ মাহবুব, দর্শনা পুলিশ ইনর্চাজ এস আই ফেরদৌস ওয়াহিদ, চুয়াডাঙ্গা জেলা চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক কিশোর কুমার কুণ্ড, হারুন অর রশিদ দর্শনা সি এন্ড এফের সভাপতি খন্দকার শওকত আলী, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু ।
