ছয় ঘণ্টা চেষ্টার পর ভেন্ডিং মেশিন থেকে শিশু উদ্ধার

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ২১:২৬
অস্ট্রেলিয়ায় ভেন্ডিং মেশিনে আটকে যাওয়া একটি শিশুকে ছয় ঘণ্টা চেষ্টার পর ছাড়ানো হয়েছে। উত্তরাঞ্চল থেকে আসা ওই শিশুটির হাত ভেন্ডিং মেশিনের চুরি প্রতিরোধক ব্যবস্থায় আটকে গিয়ে বিপত্তি ঘটে। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে মেশিন ভঙ্গে শিশুটিকে মুক্ত করে।
 
শিশুটির অভিভাবক জানিয়েছেন, লিও এর আগে কখনো ভেন্ডিং মেশিন দেখেনি। সেখান থেকে বিস্কুট বের করতে গিয়ে এই ভয়াবহ অভিজ্ঞতা হল তার।
 
পরিবারের সঙ্গে মেলবোর্নে বেড়াতে এসে হোটেলের লবিতে ভেন্ডিং মেশিনটি দেখতে পায় লিও। মেশিন থেকে বিস্কুট বের করতে গেলে তার হাত আটকে দেয় যন্ত্রটি। এসময় আতঙ্কিত হয়ে চিৎকার জুড়ে দেয় সে।
IMG0
পুরো ঘটনায় লিও এতটাই ভয় পেয়ে যায় যে তাকে শান্ত করতে ওষুধ খাওয়ানো ও মোবাইল ফোন দেখিয়ে মনোযোগ সরানোর চেষ্টা করা হয়। উদ্ধার করার পর তাকে দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে নেয়া হয়। সূত্র: টেলিগ্রাফ