শিশু হত্যা বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর উদ্বেগ

আপডেট : ০১ মার্চ ২০১৬, ০৯:১৮
 
বাংলাদেশে শিশু হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সংসদের নবম অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ‘শিশু হত্যার প্রবণতা বেড়ে গেছে। কেন এই জিঘাংসা? পরিবারের একটি ছোট ঘটনার জন্য একটি শিশুকে কেন হত্যা করা হবে?’
 
প্রধানমন্ত্রী বলেন, ‘এই শিশু হত্যার ঘটনায় আমি ধিক্কার জানাই। যারা শিশু হত্যার সাথে জড়িত, আমি আশা করি আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়ে সর্বোচ্চ শাস্তি দেবে।’
 
শিশু হত্যার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান সরকার প্রধান বলেন, ‘যারা পালিয়ে গেছে তাদের ধরিয়ে দিন।’
 

(বিস্তারিত আসছে...)