ইরাকের উত্তর পূর্বের দিয়ালা প্রদেশে মুকদাদিয়ায় একটি শিয়া জানাজায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। এই বিস্ফোরণে আহত হয়েছে আরো ৫৮ জন মানুষ।
সোমবার দিয়ালায় স্থানীয় শিয়া অধ্যুষিত সংগঠন হাশিদ শাইবি আমব্রেলা গ্রুপের এক কমান্ডারের নিকট আত্মীয়ের জানাজার অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। এ সময় জানাজায় অংশ নেওয়া সংগঠনটির ছয়জন কমান্ডারসহ অন্তত ৩৪ জন নিহত হন। এছাড়াও এ ঘটনায় আহত হন আরও ৫৮ জন। এদিকে হামলার কয়েক ঘণ্টা পর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে। এর আগে রবিবার পূর্ব বাগদাদের শিয়া অধ্যুষিত সদর সিটিতে অবস্থিত ম্রেদি মার্কেটের কাছে জোড়া বোমা হামলায় নিহত হন অন্তত ৭৮ জন। এ ঘটনায় আহতের সংখ্যা শতাধিক। রবিবারের বোমা হামলার দায়ও স্বীকার করে আইএস। বিবিসি।
