৩ মার্চ থেকে গেমিং প্রতিযোগিতা

আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৩:০৯
৩ মার্চ থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তির আসর আইসিটি এক্সপো ২০১৬। এখানে গেমিং প্রতিযোগিতার আয়োজন করছে গিগাবাইট।
 
এই প্রতিযোগিতায় একক ইভেন্টে ফিফা ১৬, এনএফএসএমডব্লিউ ও স্ট্রিট ফাইটার ভি এবং দলগতভাবে কল অব ডিউটি ৪ খেলার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
 
প্রতিযোগিতার একক ইভেন্টে অংশগ্রহণ করতে হলে এন্ট্রি ফি হিসেবে গুণতে হবে ৫০০ টাকা। আর দলগত ইভেন্টে অংশ নিতে হলে এন্ট্রি ফি হিসেবে লাগবে ২৫০০ টাকা।
 
প্রতিযোগিতায় বিজয়ী হলে মিলবে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার পুরষ্কার।