দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে রেড ক্রসের সম্মাননা

আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৬:০৭
দুর্যোগ ব্যবস্থাপনায় অসাধারণ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি ( আইএফআরসি )।
 
রবিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই বিশেষ সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন আইএফআরসির মহাসচিব এলহাজ এস সি।
 
তিনি ২০২৫ সালের মধ্যে বিশ্বের ১০০ কোটি দুর্যোগ পীড়িত জনগোষ্ঠীকে অধিক দুর্যোগ সহনশীল করে গড়ে তোলার বৈশ্বিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআরসির এশিয়া প্যাসেফিক অঞ্চলের পরিচালক জেভিয়ার ক্যাসটেলানোস এবং বাংলাদেশ। রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, ভাইস চেয়ারম্যান ডা. হাবিবে মিল্লাত এমপি।