ওমানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু

আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৮:০২
বাস, ট্রাক ও কারের ত্রিমুখী সংঘর্ষে উপসাগরীয় দেশ ওমানে অন্তত ১৮ জন নিহত ও আরো ১৪ জন আহত হয়েছেন।
 
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে উত্তরাঞ্চলীয় ফাহুদ ও ইবরির শহরের মধ্যবর্তী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
 
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওমান নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, সড়কের একটি গোল চত্বরে গাড়িগুলো মধ্যে সংঘর্ষ ঘটে। আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহতদের মধ্যে সৌদি, ওমান ও এশিয়ার দেশের নাগরিক রয়েছেন। সূত্র: আল জাজিরা