পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুরোহিত হত্যার ঘটনায় গ্রেফতারকৃত জেএমবি সদস্য আলমগীর হোসেন (৩০) ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় জৌষ্ঠ বিচারিক আদালতের হাকিম মার্জিয়া খাতুনের আদালতে আলমগীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুরোহিত হত্যার ঘটনায় বৃস্পতিবার রাতে আলমগীর হোসেনসহ তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গত শনিবার দুপুরে দেবীগঞ্জ থানার পুলিশ গ্রেফতারকৃতদের আদালত হাজির করে রিমান্ডের আবেদন করে। আদালত প্রত্যেকের ১৮ দিন করে রিমান্ড মঞ্জুর করে।
রিমান্ডে নেয়ার চার দিনের মাথায় আলমগীর হত্যাকোণ্ডর ঘটনায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার করলেন।
গত ২১ ফেব্রুয়ারি দেবীগঞ্জের সোনাপোতা গ্রামের সন্তগৌরীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় গুলি ও বোমার বিস্ফোরণে আহত হন আরো দুইজন।
