জার্মানিতে ডানপন্থী রাজনৈতিক দলকে নিষিদ্ধের আবেদন

আপডেট : ০১ মার্চ ২০১৬, ২২:০৯
জার্মানির ডানপন্থি দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনপিডি নিষিদ্ধে একটি আবেদনের উপর শুনানির সিদ্ধান্ত নিয়েছে দেশটির সাংবিধানিক আদালত।কার্লসরুয়েভিত্তিক সাংবিধানিক আদালত আগামী বছরের ১ ও ৩ মার্চ শুনানির দিন ঠিক করেছে। আবেদনে বলা হয়, হিটলারের নাৎসি পার্টির সঙ্গে এনপিডির যথেষ্ট মিল রয়েছে। এবং এটি জার্মানির গণতান্ত্রিক ধারায় হুমকিস্বরুপ।
 
১৬টি প্রদেশ সরকারের এ আবেদন খারিজ না করে আদালত শুনানির সিদ্ধান্ত নেওয়ায় দলটিকে নিষিদ্ধ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
এর আগে ২০০৩ সালে একবার এনপিডিকে নিষিদ্ধের উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হয়। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত দলটি ২০১৩ সালের জাতীয় নির্বাচনে মাত্র ১ দশমিক ৩ শতাংশ ভোট পায়।
 
এনপিডির বিরুদ্ধে দলটির শক্ত অবস্থান থাকা পূর্ব জার্মানিতে ‘আতঙ্কের পরিবেশ’ তৈরির অভিযোগও আনা হয়েছে। দলটি সম্পর্কে জার্মানির এই রাজ্যগুলোর মূল্যায়নের সঙ্গে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণের মিল রয়েছে। ২০১৩ সালের ডিসেম্বরে এনপিডিকে ‘বর্ণবাদী, সেমিটিকবিরোধীও সংশোধনবাদী’ বলেছে তারা।
 
বর্তমান শরণার্থী সংকটকে অভিবাসনবিরোধী বক্তব্য প্রচারের সুযোগ হিসেবে নিয়েছে কট্টোরপন্থি দলটি। শরণার্থীদের বসতিতে ধারাবাহিক হামলার মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে তারা। অনেক আগে থেকেই ইসলাম বিরোধী স্লোগান ব্যবহার করে আসছে তারা।