‘কমিশনের জন্য বড় বড় প্রকল্প হাতে নিচ্ছে সরকার’

আপডেট : ০১ মার্চ ২০১৬, ২২:৫৮

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে, এ দাবি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘কমিশনের জন্য তারা বড় বড় প্রকল্প হাতে নিচ্ছে।’

 

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে বিগত আন্দোলনে আহত নেতা-কর্মী ও নিহতদের স্বজনদের আর্থিক সহায়তা তুলে দেওয়ার পর তিনি এ কথা বলেন।

 

চট্টগ্রাম জেলা ‘জিয়াউর রহমান ফাউন্ডেশনে’র উদ্যোগে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।

 

খালেদা জিয়া বলেন, ‘সরকার দুর্নীতিতে ব্যস্ত। তারা একের পর এক ইস্যু তৈরি করে দের দুর্নীতি ঢাকার জন্য। এর মাধ্যমে জনগণকে তাদের দুর্নীতির কথা ভুলিয়ে দিতে চায়।’