বাজেট সাশ্রয়ী ফোরজি ট্যাব আনছে মাইক্রোম্যাক্স

আপডেট : ০২ মার্চ ২০১৬, ১০:০৪
ট্যাব বাজারে উপস্থিতি আছে, কিন্তু খুব একটা জনপ্রিয়তা নেই মাইক্রোম্যাক্সের। তবুও এই বাজারে দাঁড়ানোর চেষ্টায় ক্ষান্ত দেয়নি ভারতীয় এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। নতুন মডেলের একটি ট্যাব বাজারে আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ক্যানভাস পি৭০২ মডেলের এই ট্যাব মাইক্রোম্যাক্সের অন্যান্য ডিভাইসের মতো কম দামেই পাওয়া যাবে।
 
ভারতের বাজারের জন্য বাজেট সাশ্রয়ী এ ডিভাইসের মূল্য ধরা হয়েছে ৭ হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ২০০ টাকার সমান।
 
এতে ১২৮০–৭২০ পিক্সেল রেজ্যুলেশনের ৭ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। ডিভাইসটিতে প্রসেসর হিসেবে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর মিডিয়াটেক ব্যবহার করা হয়েছে। ডুয়াল সিম সমর্থিত এই ট্যাব অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেমে চলবে।
 
২ গিগাবাইট র‍্যামের ট্যাবটিতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
 
এতে ৫ মেগাপিক্সেল রিয়ার এবং ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং স্ন্যাপার প্রযুক্তি সম্বলিত ক্যামেরা রয়েছে। ডিভাইসটি টুজি, থ্রিজি ও ফোরজি এলটিই নেটওয়ার্কের পাশাপাশি ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএস সংযোগ সমর্থন করবে।
 
ট্যাবটিতে ৩০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘ সময় ব্যাকআপ সুবিধা দেবে বলেই দাবী মাইক্রোম্যাক্সের।