সোনাক্ষী সিনহা, সু-অভিনয়ের কল্যাণে একটা পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন বলিউডে। এবার তিনি নাম লেখাতে চলেছেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে।
টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ মার্চ গিনেজের পাতায় নাম উঠবে সোনাক্ষীর। তবে তা সোনাক্ষীর একার চেষ্টায় নয়, তার সঙ্গে থাকবেন আরও বহু নারী।
‘উইমেন’স ডে’তে একসঙ্গে সব থেকে বেশি নারীকে নিয়ে নখে রং করবেন। আর এর মাধ্যমে গিনেজে নাম উঠবে ‘দাবাং’ কন্যার।
এ ব্যাপারে সোনাক্ষী বলেছেন, ‘ছোট থেকেই শুনে আসছি, অমুক রেকর্ড করেছেন, ত্মুক রেকর্ড ভেঙেছেন ইত্যাদি। তখন থেকেই বুঝতাম, গিনেজ বুকে নাম ওঠা বিশেষ সম্মানের। কিন্তু আমি কখনও ভাবিনি যে, একদিন এমন এক রেকর্ডের অংশ হব আমি।’
