ভারতীয় রেলওয়ের ওয়েবসাইটে সাইবার হামলা আল-কায়েদার

আপডেট : ০২ মার্চ ২০১৬, ১২:৫৭
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-কায়েদা ভারতীয় রেলওয়ের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে। মঙ্গলবার রেলের একটি মাইক্রোসাইট হ্যাক করে জঙ্গিরা। এরপর সেখানে জুড়ে দেয়া হয় জিহাদের বার্তা।
 
এনডিটিভি এক খবরে জানিয়েছে, ভারতীয় রেলওয়ের ভুসওয়াল ডিভিশনের পার্সোনেল ডিপার্টমেন্টের একটি পেজ হ্যাক করে আল কায়দা। এর এতে জুড়ে দেয়া হয় দক্ষিণ এশিয়ায় আল কায়দার প্রধান মৌলানা আমিস উমরের একটি বার্তা।
 
ওই বার্তায় বলা হয়, ‘কেন আপনাদের সমুদ্রে এখনও ঝড় ওঠেনি?’
 
আরও বলা হয়, ‘ভারতের মাটিতে কি আবার সেই শাহ মুহাদিথ দেলভি জন্ম নেবেন না, যিনি ভারতীয় মুসলিমদের ভুলে যাওয়া জিহাদের মন্ত্র দেবেন এবং জিহাদের যুদ্ধে অংশ নিতে অনুপ্রেরণা যোগাবেন?’
 
খুব কম সময় এই বার্তা ওই সাইটে দেখা যায়। পোস্টের কিছুক্ষণের মধ্যেই তা সরিয়ে দেওয়া হয়।